সিলেটে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

এতে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ
সিলেটে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ |ছবি : নয়া দিগন্ত

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় হবিগঞ্জ এক্সপ্রেস বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় যানবাহন দুটি বাসের নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ উজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর বঙ্গবীর রোডে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।