উজিরপুরে গোয়ালঘর থেকে ২টি গরু চুরি

চুন্নু হাওলাদার জানান, গরু দুটি তার পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল। চুরির ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত গরু দুটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে একটি গোয়ালঘর থেকে গভীর রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন একটি বাড়ির গোয়ালঘরে দুটি গরু বাঁধা ছিল। শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি নিয়ে যায়।

রোববার (১২ জুলাই) সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরু দুটি না পেয়ে গরুর মালিক চুন্নু হাওলাদার চুরির বিষয়টি জানতে পারেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাদের দাবি, এলাকায় এর আগেও গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

চুন্নু হাওলাদার জানান, গরু দুটি তার পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল। চুরির ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত গরু দুটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।