মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: পিন্টু (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পিন্টুর বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাটে। তিনি পদ্মাসেতু উত্তর থানাধীন মেদেনীমণ্ডল এলাকায় ভাড়া থাকতেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান- উল- ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় থানার এসআই মো: শাহীন মিয়ার নেতৃত্বে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় সরকারি পরিত্যক্ত গোডাউনের পেছনে পাকা সড়কের ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পিন্টুর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



