কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে গাছের চারা বিতরণ

কর্মসূচিতে উপজেলার ১৮টি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির সাড়ে ১৭ শ’ গাছের চারা বিতরণ করা হয়।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
অনুষ্ঠানে গাছের চারা হতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা
অনুষ্ঠানে গাছের চারা হতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার ১৮টি সামাজিক সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির সাড়ে ১৭ শ’ গাছের চারা বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোয়াজনগর আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সভাপতি লায়ন রমজান আলী রমুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়ুব বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী।

অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল-মামুন, আবদুল্লাহ আল-জুনায়েদ, আবদুল্লাহ আল-ফরহাদ, আবদুল্লাহ আল-মুরাদ, জি এম আব্দুর রহিম, আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনজুর আলমসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আজিম আলী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনে দুর্যোগ থেকে রক্ষা করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করেছেন। তাই সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।