এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে : সারজিস

বান্দরবানে সমন্বয় সভা

‘পাহাড়ি এলাকা এমনিতেই পিছিয়ে আছে। তার ওপর দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখানে শাস্তিমূলক বদলি করে এ এলাকায় সমস্যা আরো বাড়ানো হচ্ছে।’

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্য সংগঠক সারজিস আলম
বান্দরবানে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্য সংগঠক সারজিস আলম |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, এনসিপি আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নির্বাচনে অংশ নেবে। এখন থেকেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সমন্বয় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

সারজিস আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে হলেও কমিটি গঠন করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। এলাকায় এলাকায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলতে হবে, তাদের বোঝাতে হবে।’

দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাহাড়ে শাস্তিমূলক বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, ‘পাহাড়ি এলাকা এমনিতেই পিছিয়ে আছে। তার ওপর দুর্নীতিবাজ কর্মকর্তাদের এখানে শাস্তিমূলক বদলি করে এ এলাকায় সমস্যা আরো বাড়ানো হচ্ছে।’ এসব এলাকায় অভিজ্ঞ কর্মকর্তাদের বদলি করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ। সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।