আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল করতে ফেনীর মহিপাল এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মহিপাল প্লাজা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। ফ্লাইওভারের নিচ থেকে নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকা বাস টার্মিনালসহ মহিপালের বিভিন্ন এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এরপর ফ্লাইওভারের নিচে এসে সবাই মিলিত হন।
লিফলেট বিতরণে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহমদ মোল্লা, শহর জামায়াতের আমির নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক জাকির হোসেন রুবেলসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ অংশ নেন।



