র‍্যাব-১২-এর অভিযান

চুয়াডাঙ্গায় ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেফতার ২

র‍্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Location :

Chuadanga
র‍্যাব-১২-এর (সিপিসি-৩) একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুই আসামিকে গ্রেফতার করে
র‍্যাব-১২-এর (সিপিসি-৩) একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুই আসামিকে গ্রেফতার করে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ৯৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ রাজু আহমেদ (২৫) ও মনিরুজ্জামান ওরফে মনির (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১২-এর মেহেরপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে দুইটার দিকে সিপিসি-৩-এর একটি দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের দরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯৭ বোতল এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবকজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই যুবক দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।