লোহাগড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আয়েশা তার বাবা-মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে যায়।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আয়েশা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা চর আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।