কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে নয়জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশে ছেড়ে আসে। এ সময় কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সড়ক দুর্ঘটনায় একজন নিহত |প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত আট জন।

শনিবার (৬ জুন) রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে নয়জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশে ছেড়ে আসে। এ সময় কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের নয় যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাত ১১টার দিকে হারুন গাজীকে বরিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।