তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাইদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক |প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বারিক্কার টিলায় ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাদাঘাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়িগোফ টিলা অভিযুক্ত যুবককে নিজ বাড়ি থেকে আটক করে।

এর আগে, দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলা (বারিক্কার টিলা)-সংলগ্ন একটি জঙ্গলে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

‎​অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম (৪০) বড়গোফ টিলা গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীকে বারিক্কার টিলা এলাকার ফুটবল খেলার মাঠে থেকে সাইদুল নামের ওই যুবক ভাত খাওয়ানোর কথা বলে নির্জন জঙ্গলে যান। এরপর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে সাইদুল ইসলাম তাকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৮টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সাইদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

বড়গোফ গ্রামের জয়নাল আবেদীন (সঞ্জু মিয়া) (৫৫) ও মাহারাম গ্রামের মতিন মিয়া (৫০) বলেন, সাইদুল মদ খেয়ে মাতাল অবস্থায় পাগলীকে ফুটবল খেলার মাঠে থেকে হাতে ধরে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সাইদুল মদ খেয়ে মাতল থাকায় আমরা ভয়ে কেউ কিছু বলেনি।।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম জানান, সমাজের লোকের সাথে আমার বিরোধ থাকায় তারা আমাকে ফাঁসাতে পাগলীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগে তুলেছে।

‎এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযুক্ত যুবক সাইদুলকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।