চরফ্যাশনে অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আমি তার সাথেই ঘুমিয়ে ছিলাম। কিন্তু সকালে উঠে দেখি আমার ছেলে আর আমার পাশে নাই। পরে আমরা পরিবারের সকলে তাকে খুঁজতে থাকি।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
নিহত আব্দুল হান্নান
নিহত আব্দুল হান্নান |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আট কপাট বাজারের মোটরসাইকেলের মেকানিক আব্দুল হান্নান (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের মা জানান, হান্নান দীর্ঘদিন অসুস্থ ছিল। ধার-দেনা করে তার পেটে অপারেশন করা হয়েছে। তার অপারেশনের পর তাকে অতিরিক্ত ওষুধ খাওয়ানোর কারণে বিভিন্ন সময় তার মাথায় সমস্যা হতো। পরে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারতাম না। আমরা সব সময় তাকে পাহারা দিয়ে রাখতাম।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আমি তার সাথেই ঘুমিয়ে ছিলাম। কিন্তু সকালে উঠে দেখি আমার ছেলে আর আমার পাশে নাই। পরে আমরা পরিবারের সকলে তাকে খুঁজতে থাকি। ফজরের পর দেখি, সে আমাদের বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হান্নানের তিনজন ছেলেসন্তান রয়েছে।

শশীভূষন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: ফিরোজ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।