এমপি কামরুল

আমরা বাংলাদেশী, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই

‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা বাংলাদেশী; আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমাদের সনাতন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে, নিশ্চিন্তে থাকবে।’

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
সুনামগঞ্জের তাহিরপুরে এমপি কামরুল
সুনামগঞ্জের তাহিরপুরে এমপি কামরুল |নয়া দিগন্ত

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা বাংলাদেশী; আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমাদের সনাতন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে, নিশ্চিন্তে থাকবে। অন্যায়ভাবে তাদের ওপর নির্যাতন করতে পারবে না, আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সরকারদলীয় এমপিদের নিয়ে যখন বসেছেন, তখন বলেছেন কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়।’

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা-পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

এর পূর্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, খসরুল আলম, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।