বকশীগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে তৎপর বিজিবি

বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যে কোনো ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি |নয়া দিগন্ত

জামালপুরের ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর, সাতানী পাড়া বিওপিসহ ৭২ কিলোমিটার সীমান্তে এলাকায় তৎপর রয়েছে বিজিবি।

রোববার (৭ জুন) বকশীগঞ্জ সীমান্তে স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করতে দেখা গেছে।

বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যে কোনো ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শুন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোন ঘটনা ঘটেনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।