বরিশালে মানবতাবাদী ও মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে বরিশাল নগরীর সদর রোড দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে এ উপলক্ষে সাহিত্য আড্ডার আয়োজন করে শেকড় সাহিত্য সংসদ ও মুক্তবুলি লেখক ফোরাম।
শেকড় সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি আল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা সভাপতি কবি মুস্তফা হাবীব।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী সাংস্কৃতিক জোট ও বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।
সাহিত্য আড্ডায় আলোচকরা মানবতাবাদী কবি ফররুখ আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।



