দর্শনায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ কর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার মো: তছিম উদ্দিন (৩৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
গ্রেফতার মো: তছিম উদ্দিন (৩৭)
গ্রেফতার মো: তছিম উদ্দিন (৩৭) |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার মো: তছিম উদ্দিন (৩৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম ৭ সেপ্টেম্বর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দর্শনার সদাবরী (হাইস্কুলপাড়া) গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে মো: তছিম উদ্দিনকে (৩৭) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এজাহারনামীয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী। তিনি নিষিদ্ধ সংগঠনের হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র, মিছিল-স্লোগান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে দর্শনা থানা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।