শিবচরে ২০০ অসহায় পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ

অনুষ্ঠানে ২০০ পরিবারের প্রত্যেককে একটি করে উন্নত জাতের ছাগল ও এক বস্তা করে ছাগলের খাদ্য দেয়া হয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
অনুষ্ঠানে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়
অনুষ্ঠানে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয় |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এবং রাইজিং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সির বাজার আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০০ পরিবারের প্রত্যেককে একটি করে উন্নত জাতের ছাগল ও এক বস্তা করে ছাগলের খাদ্য দেয়া হয়।

প্রকল্প পরিচালক মোহাম্মদ আসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে হেলেন জেরিন খান বলেন, পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কর্মসংস্থানভিত্তিক উদ্যোগের বিকল্প নেই। এ সম্পদ কাজে লাগিয়ে পরিবারগুলো দারিদ্র্যমুক্ত হতে পারবে।

বিশেষ অতিথি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব বলেন, অসহায় পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে স্বনির্ভর করে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।