কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক স্বাধীন প্রশাসন উদ্বোধন দিবস।
মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ১৯৭১ সালের ২৮ আগস্ট রৌমারী মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
যুদ্ধের ভয়াবহতার মধ্যেও একটি স্বাধীন দেশের প্রশাসনিক কাঠামো পরিচালনার এই উদ্যোগ মুক্তিযুদ্ধের ইতিহাসে রৌমারীর অনন্য ভূমিকার গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত হয়।
ঐতিহাসিক এ দিনটি স্মরণে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রৌমারী উপজেলা যুবদলের সদস্যসচিব মো: মশিউর রহমান পলাশের নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পমাল্য অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফারুক আহমেদ বাবু, রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মিশুক, সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রুহুল আমিন, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, যুগ্ম আহ্বায়ক মামুন, যাদুরচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



