নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালাতের মাদকবিরোধী অভিযানে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দুর্লভপুর গ্রামের মরহুম লুৎফর রহমানের ছেলে মো: মঞ্জুরুল আলম (৪৬)।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো: শামীম হোসেন। এ সময় একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবুল কালাম আজাদ।
ইউএনও মো: শামীম হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



