গাজীপুরের শ্রীপুরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো: জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো: জাহাঙ্গীর আলম জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা আহ্বায়ক মো: আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিছবাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আফজাল হোসাইন খান ও পৌর জামায়াতের আমির ডা: মো: আনিসুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের শ্রীপুর উপজেলা আমির মাওলানা জাহাঙ্গীর কবীর এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ, আহত জুলাই যোদ্ধাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভা ও দোয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।



