কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ভারতীয় বিড়ি আনার জন্য ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়ানের সদস্যদের ছোড়া গুলিতে তারা মিয়া নিহত হন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া
বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া |নয়া দিগন্ত

কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এই ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার মুরাইছড়া বস্তির আব্দুল মালিক তরফদারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসিফ মাহমুদ জানান, মুরাইছড়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন বাংলাদেশী চার-পাঁজজন যুবক। তারা ভারতীয় বিড়ি আনার জন্য ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়ানের সদস্যদের ছোড়া গুলিতে তারা মিয়া ঘটনাস্থলে নিহত হন এবং বাকি যুবকরা বাংলাদেশে ফিরে আসেন।