গাংনীতে আবারো হাতবোমা ও চিরকুট উদ্ধার, এলাকায় আতঙ্ক

কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুলশিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লাল কসটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দুর্বৃত্তরা।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
হাতবোমা ও চিরকুট উদ্ধার
হাতবোমা ও চিরকুট উদ্ধার |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের কৃষক রজবের বাড়ির গেটে চিরকুট ও হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে বোমা ও চিরকুটটি দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখে পুলিশ।

চিরকুটে লেখা আছে ‘দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ, পানি নামতে না দিলে বোমা মেড়ে মেরে ফেলব, দোল এখন পাউয়ারে, বেঁচে থাকতে কথা শন’।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুলশিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লাল কসটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দুর্বৃত্তরা। সেটি উদ্ধার করা হয়েছে।

এদিকে সম্প্রতি গাংনী উপজেলার পৃথক আট স্থান থেকে প্রায় ২০টি বোমা ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।