আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পুরো ঘরে আগুন ধরে যায়।

Location :

Savar

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় দুটি মোবাইল ফোন চার্জ দেয়ার সময় চাপাচাপি করায় বিস্ফোরণে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পুরো ঘরে আগুন ধরে যায়।

দগ্ধ মিজানুর রহমান ফেনির ছাগলনাইয়া উপজেলার সিদ্দিক ভেন্ডার এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান আলীমের বাসার নিচ তলায় একটা কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা করতেন। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনেন স্থানীয়রা। পরে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণে ওই কক্ষে আসবাবপত্রের কিছু অংশ পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিলো।

তিনি দুটি মোবাইল ব্যবহার করতেন, একটি আইফোন ও অন্য মোবাইলের নাম জানা যায়নি। দুটি মোবাইল চার্জে রেখে চাপাচাপি করছিলেন। এসময় একটি মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের পুরো অংশ ঝলসে যায়।

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মামুন হোসেন জানান, আমাদের কেউ ফোন দেয়নি। এরকম ঘটনা আমাদের জানা নেই।