পুশইন ও সীমান্ত হত্যার ফেনীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

বর্তমান সরকারের নির্লিপ্ততার সুযোগে আবারো সীমান্ত হত্যা, পুশইন অব্যাহত রেখেছে ভারত। অবিলম্বে এই পুশ‌ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
পুশইন ও সীমান্ত হত্যার ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
পুশইন ও সীমান্ত হত্যার ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ |নয়া দিগন্ত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নাজমুল আলম, বিডিপির জেলা সভাপতি ইসমাইল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, যুবশক্তির জেলা আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ভারত বিগত সরকারের আমলে সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যা করেছে। তখনকার দালাল সরকারের একটু প্রতিবাদ করার সৎ সাহস‌ও ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় কিছু সময় সীমান্ত হত্যা বন্ধ ছিল। বর্তমান সরকারের নির্লিপ্ততার সুযোগে আবারো সীমান্ত হত্যা, পুশইন অব্যাহত রেখেছে ভারত। অবিলম্বে এই পুশ‌ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি জানান বক্তারা। অন্যথায় এর সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশের ২০ কোটি মানুষ প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।