খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

‘আমাদের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’

নয়া দিগন্ত অনলাইন
খুলনা সিটি মেডিক্যালে আগুন
খুলনা সিটি মেডিক্যালে আগুন |সংগৃহীত

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এ হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।