ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহারে আনন্দ উচ্ছ্বাস

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী সংগঠনের কেন্দ্রীয় চিঠির সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘আমরা সব সময় সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সংগঠনের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত দেয়া হয়, আমরা তা মেনে চলতে বদ্ধপরিকর।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
যুবদল লোগো
যুবদল লোগো |নয়া দিগন্ত

প্রায় দেড় মাস পর ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে, গত ৪ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী সংগঠনের কেন্দ্রীয় চিঠির সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘আমরা সব সময় সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সংগঠনের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত দেয়া হয়, আমরা তা মেনে চলতে বদ্ধপরিকর।’ জেলা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটিসহ-সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে ফেনী জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।