চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠন আল্লামা এরশাদ উল্লাহ (রহ.) ফাউন্ডেশন।
শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে বন্যাদুর্গত পরিবারের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনির উদ্দীন ফারুকী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শিবলী নুমানী, অর্থ সম্পাদক জুবাইরুল হক, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাআদ সাদেক, দফতর সম্পাদক হাফেজ রিফাউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনির উদ্দীন ফারুকী বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। অসহায় মানুষের কল্যাণে আল্লামা এরশাদ উল্লাহ (রহ.) ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।’
বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক অনলাইনে তদারকি করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আনছারুল হক, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিন এবং সহ-প্রচার সম্পাদক হাফেজ আরাফাত।



