কুষ্টিয়ায় বোনের বাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

শুভ দেওয়ান ঈদের ছুটিতে বাড়িতে এসে রাজশাহী থেকে ট্রেনে কুষ্টিয়ার মিরপুরে বোনের বাড়ির উদ্দেশে আসেন। এ সময় মিরপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোনে কথা বলা অবস্থায় রেললাইন পার হাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Location :

Mirpur
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু |প্রতীকী ছবি

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় শুভ দেওয়ান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ দেওয়ান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী উত্তরপাড়া গ্রামের সেলিম দেওয়ানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুভ দেওয়ান ঈদের ছুটিতে বাড়িতে এসে রাজশাহী থেকে ট্রেনে কুষ্টিয়ার মিরপুরে বোনের বাড়ির উদ্দেশে আসেন। এ সময় মিরপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোনে কথা বলা অবস্থায় রেললাইন পার হাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির খান বলেন, শুভ দেওয়ান তার স্ত্রীকে সাথে নিয়ে মিরপুরে দুলাভাইয়ের বাড়ি আসছিলেন। এ সময় মিরপুর স্টেশনে নেমে রাস্তা ক্রস করার সময় অপরদিক থেকে আসা একটি ট্রেন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।