জীবননগরে ১৬ মাদক মামলার আসামি ঝন্টু গ্রেফতার

মিজানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হলেও তাকে পুলিশ বার বার গ্রেফতার করতে ব্যর্থ হয়। কারণ পুলিশ ধরতে গেলে তিনি কৌশলে পালিয়ে যান।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
মাদককারবারি মিজান
মাদককারবারি মিজান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে কুখ্যাত মাদককারবারি ১৬টি মামলার পলাতক আসামি মিজানুর রহমান ঝন্টু (৪৭) মাদকসহ গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ মাদককারবারি মাসুদ রানাকেও (৩২) গ্রেফতার করে। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে মিজান ১৬টি মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে অধিকাংশ মামলাই মাদক সংক্রান্তে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাশিপুর গ্রামে পলাতক আসামি ঝন্টু মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে, পুলিশ এ সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এর নেতৃত্বে শাহাপুর পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঝন্টু পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় পুলিশের অভিযানে উপজেলার শাখারিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে রানাকেও গ্রেফতার করে।

স্থানীয়রা জানায়, মিজানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হলেও তাকে পুলিশ বার বার গ্রেফতার করতে ব্যর্থ হয়। কারণ পুলিশ ধরতে গেলে তিনি কৌশলে পালিয়ে যান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, মিজান এলাকার একজন কুখ্যাত মাদককারবারি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে ১৬টি মাদকের মামলা রয়েছে। তাকে সর্বশেষ ইয়াবাসহ

কাশিপুর থেকে গ্রেফতার করা হয়।’