দর্শনায় ছাত্রলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Location :

Chuadanga
দর্শনা থানায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়
দর্শনা থানায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় |নয়া দিগন্ত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দর্শনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মশাল মিছিল করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর রাতে দর্শনা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল0 করে। এ ঘটনায় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।