কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্বজনের কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুরু মিয়া (৬৫) ও সানাউল্লাহ (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

Location :

Kasba
কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া
কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া |নয়া দিগন্ত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্বজনের কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুরু মিয়া (৬৫) ও সানাউল্লাহ (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) তৈরি চারপায়া বা খাটিয়া সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। খাটিয়াটি বিদ্যুতায়িত হয়ে নুরু মিয়া ও সানাউল্লাহ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’