ব্রাহ্মণবাড়িয়ায় ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ২২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে জরিমানা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ছয়জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিং করে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ১৯৬ মিটার অপসারণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অপরাধে ছয়জনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।