লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ এফডিইবির

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা হিসেবে শুক্রবার (১৭ জুলাই) ঢেউটিন বিতরণ করেছে সংগঠনটি।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Lohagara
ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচি
ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচি |নয়া দিগন্ত

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা হিসেবে শুক্রবার (১৭ জুলাই) ঢেউটিন বিতরণ করেছে সংগঠনটি।

এফডিইবির জেনারেল সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যা চট্টগ্রামের মানুষের জীবনে যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি ডেকে এনেছে, তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে অনেকের সারা জীবনের উপার্জনে গড়া মাথাগোঁজার ঠাঁইটুকু আজ বিধ্বস্ত। এই কঠিন দুর্যোগে ঘরহারা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা এফডিইবি’র পক্ষ থেকে আপনাদের দুঃখের সমভাগী হতে এসেছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন আইডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, ফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফ, ডাক্তার সিদ্দিক আহমেদ, হারুন উর রশিদ, মাওলানা রেজাউল করিম, হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, মাষ্টার নাজিম উদ্দিন, কফিল উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, আব্দুল গফুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রিফাত, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, হাফেজ আব্দুর রহিম প্রমুখ।