ভোলায় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ওলামা দল নেতা ও অধ্যক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ওমরাবাজ মোহাম্মদিয়া আলিম মাদরাসার নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ ওমর ফারুকের সাথে সাবেক সভাপতি লোকমানের বিরোধ চলছিল। অবশেষে, দুই পক্ষের এই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিলো ও সংঘর্ষের ঘটনা ঘটল।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় এক ওলামা দল নেতা ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং এর জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার পূর্ব ওমরাবাজ মোহাম্মাদিয়া আলিম মাদরাসায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদরাসাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় ওলামা দল নেতা শাহাদাত হোসেন লোকমানকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন না দেয়ায় অধ্যক্ষের ওপর হামলা করা হয়েছে এবং এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা শাহাদাত হোসেন লোকমানের ওপর হামলা করে তাকেও আহত করেছেন।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক বলেন, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী, সাবেক ওলামা লীগ নেতা এবং বর্তমানে জাহানপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন লোকমান সকালে মাদরাসায় আসেন। কমিটি গঠন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি আমার ওপর চড়াও হয়ে আমাকে আহত করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ওমরাবাজ মোহাম্মদিয়া আলিম মাদরাসার নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ ওমর ফারুকের সাথে সাবেক সভাপতি লোকমানের বিরোধ চলছিল। অবশেষে, দুই পক্ষের এই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিলো ও সংঘর্ষের ঘটনা ঘটল।

এই বিষয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, মাদরাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের আলোকে বিষয়টি তদন্তাধীন আছে।

উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ জানান, হামলার ঘটনায় ওলামা দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করেছি।