ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে সিরাতবিষয়ক কুইজ প্রতিযোগিতা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সিরাত কনফারেন্স এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ অনুষ্ঠিত হবে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে লিডিং ইউনিভার্সিটিতে সর্বকালের শ্রেষ্ঠ মাহামানব প্রিয় নবী হযরত মোহাম্মদ সা:-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তা ছাড়া অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো ডিজাইন প্রতিযোগিতা এবং আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পরীক্ষা হল পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় তিনি প্রতিযোগিতার সুষ্ঠু ব‍্যবস্থাপনা দেখে সন্তুষ্ট হন এবং লিডিং ইউনিভার্সিটির ইসলামী কালচারাল ফোরামকে এ আয়োজনের জন‍্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শনকালে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সিরাত কনফারেন্স এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং গেস্ট অব অনার হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: জাকির হোসেন উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।