লালপুর

ব্রাজিল সমর্থকদের দাবিতে কর্মসূচি পেছাল বিদ্যুৎ কর্তৃপক্ষ

পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওয়ালিউল ইসলাম এ ব্যাপারে জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আমাদের রক্ষণাবেক্ষণ কাজ ৭টার পরিবর্তে দুই ঘণ্টা পিছিয়ে ৯টায় শুরু করা হয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
খেলা দেখছেন ব্রাজিল সমর্থকরা
খেলা দেখছেন ব্রাজিল সমর্থকরা |প্রতীকী ছবি

নাটোরের লালপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ব্রাজিল সমর্থকদের দাবির মুখে কর্মসূচি পেছাল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শনিবার (২০ জুন) সকাল ৭টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অধীনে লালপুর জোনাল অফিস এলাকায় রক্ষণাবেক্ষণ কাজে বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা প্রচার করে কর্তৃপক্ষ। তবে শনিবার সকালে ব্রাজিল এবং হাইতির মধ্যে খেলা ছিল। ওই ম্যাচটি সরাসরি দেখতে কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বন্ধ না রাখার দাবি জানান ব্রাজিল সমর্থকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজ সকাল ৭টার পরিবর্তে সকাল ৯টায় শুরু করেন।