তারেক রহমান ও কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
তারেক রহমান ও কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল
তারেক রহমান ও কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরে এ দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হকের উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো: মহিবুল্লাহ।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, বশির মোল্লা, কামাল মাস্টার, তকদির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য আলাউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, সদস্য আনোয়ার হোসেন, রহমতউল্লাহ সরকার, জাহাপুর কমলাকান্ত অ্যাকাডেমি ছাত্রদলের সভাপতি ফাহিম আশরাফ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাইদুল হাসান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি সবুর ভূঁইয়া, যাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে মুরাদনগরের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে আসছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের মঙ্গল কামনা করি।