কক্সবাজারে অভিযান চালিয়ে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ

অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
অভিযান চালিয়ে বিলাসবহুল গাড়ি জব্দ
অভিযান চালিয়ে বিলাসবহুল গাড়ি জব্দ |নয়া দিগন্ত

শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজার থেকে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের মহাপরিচালক রেজভী আহম্মেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়।

আটক গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা এম ক্রপের ২০২১ মডেলের লাল রঙের গাড়ি, হোন্ডা ব্র্যান্ডের লাল রঙের গাড়ি ও মাজদা ২০২০ মডেলের টুইন গ্রে রঙের গাড়ি। তিনটি গাড়ির উৎপাদনকারী দেশ জাপান।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি কিংবা গাড়ি ক্রয়ের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।’