শিবচর উপজেলা ডাকঘরের নাম পরিবর্তন

ডাক অধিদফতর, আগারগাঁও, ঢাকার সংশ্লিষ্ট নথি এবং ফরিদপুর পোস্টাল বিভাগের নথির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে ‘বরহামগঞ্জ উপজেলা ডাকঘর’-এর নাম পরিবর্তন করে ‘শিবচর উপজেলা ডাকঘর’ করা হয়েছে। এর পোস্ট কোড ৭৯৩০।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে জারি করা চিঠি
পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে জারি করা চিঠি |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলার ডাকঘরের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

এতদিন শিবচর উপজেলার ডাকঘরটি ‘বরহামগঞ্জ উপজেলা ডাকঘর’ নামে পরিচালিত হলেও এখন থেকে এর নাম হবে ‘শিবচর উপজেলা ডাকঘর’।

ফরিদপুর পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডাক অধিদফতর, আগারগাঁও, ঢাকার সংশ্লিষ্ট নথি এবং ফরিদপুর পোস্টাল বিভাগের নথির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে ‘বরহামগঞ্জ উপজেলা ডাকঘর’-এর নাম পরিবর্তন করে ‘শিবচর উপজেলা ডাকঘর’ করা হয়েছে। এর পোস্ট কোড ৭৯৩০।

চিঠিতে প্রশাসনিক উপজেলার নাম, বর্তমান উপজেলা ডাকঘরের নাম এবং পরিবর্তিত নামের একটি তালিকাও দেয়া হয়েছে। সেখানে শিবচর উপজেলার ইংরেজি নাম শিবচর (SHIBCHAR), বর্তমান ডাকঘরের নাম বরহামগঞ্জ (BARHAMGANJ) এবং পরিবর্তিত নাম শিবচর উপজেলা পোস্ট অফিস (SHIBCHAR UPAZILA POST OFFICE) উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।