কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে স্বজনরা আরমানকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু |প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আরমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিকলবাহা এলাকার কুতুব মাঝির বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান ওই এলাকার আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে স্বজনরা আরমানকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করে। যেহেতু তার মৃত্যুতে কারো হাত নেই তাই ময়নাতদন্তে ছাড়াই তাকে দাফনের সুপারিশ করা হয়েছে।