শিবচরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বেপারী (৬৮)গ্রেফতার
শিবচরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বেপারী (৬৮)গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহিম বেপারী ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের মো: নুরু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত নুরু বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ৯টার দিকে আবদুর রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে নিজ কক্ষে বসে পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন। দুপুর ১২টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুর রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনের একটি মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।