কুলিয়ারচরে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
কুলিয়ারচরে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম
কুলিয়ারচরে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি।

শুক্রবার (৫ জুন) দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে রাজস্ব পরিচালন বাজেটের আওতায় এবং শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি) কিশোরগঞ্জের বাস্তবায়নে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাহাদাৎ হোসেন কবির, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াছিন খন্দকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম: এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুল ইসলাম ফারুক, মো: রফিকুল ইসলাম আলী, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো: মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসীম উদ্দিন খোকন, অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজের প্রতিনিধি অপু শাহীনসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এরপর তিনি লক্ষ্মীপুর পূর্বপাড়া আবির শেখ পারিবারিক কবরস্থানে গিয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি জলিল আহমেদ শিল্পী ও মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: জসিম উদ্দিনসহ সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব গোবরিয়া গ্রামে প্রতিষ্ঠিত গোবরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর হাতে একটি মানপত্র তুলে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ‘নির্বাচিত মাদরাসাসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি) কিশোরগঞ্জ কর্তৃক নির্মাণকৃত গোবরিয়া ইশায়াতুল উলূম ফাজিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিতবিশিষ্ট চারতলা অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে মাদরাসার হলরুমে মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো: সাইদুর রহমান (সাঈদের) সভাপতিত্বে ও গোবরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মো: আবু ইউসুফের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

আলোচনা সভায় মাদরাসার পক্ষ থেকে তার হাতে একটি মানপত্র তুলে দেয়া হয় এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর পর বাদ জুমা একই ইউনিয়নের আব্দুল্লাহপুরে ‘জামিয়া মাদানিয়া দারুল উলূম হোসাইনিয়া আব্দুল্লাহপুর জগতচর মাদরাসায়’ একটি নতুন ভবন শুভ উদ্বোধন করেন তিনি।

পরে মাদরাসা মাঠে উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা আসআ’দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।