৫ সেপ্টেম্বর লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্ধারিত চারটি স্পট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
৫ সেপ্টেম্বর লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের
৫ সেপ্টেম্বর লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের |নয়া দিগন্ত

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্ধারিত চারটি স্পট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমান।

শুক্রবার বিকেলে তিনি এসব স্পট পরিদর্শন করেন।

লংমার্চে অংশগ্রহণকারী ও সমর্থকদের অবস্থানের জন্য সোনারগাঁওয়ে চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। স্পটগুলো হলো: কাঁচপুর, ত্রিপরদী চৈতীর সামনে, মোগড়াপাড়া চৌরাস্তা এবং মেঘনা টোলপ্লাজার সামনে।

পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সাথে লংমার্চকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, জনসমাগম, অবস্থান এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এসব স্পটে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার গণমানুষ অবস্থান নিয়ে ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির প্রতি সহমত প্রকাশ করবেন। একই সাথে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান।

স্পট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আলী আজগর, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহীম, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী মেহেদী হাসান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক শাহজালালসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

নেতৃবৃন্দ জানান, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে সোনারগাঁওয়ের নির্ধারিত স্পটগুলোতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।