নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেলা ১১টার দিকে তাকে বাড়িতে রেখে তার বাবা নানাবাড়ি থেকে তার মাকে আনার জন্য যান। এ সময় আসিফ খেলাধুলা করছিল। খেলাধুলার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (৮) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আসিফ নিতাই ইউনিয়নের কুটিয়ালপাড়ার নুরুজ্জামানের ছেলে।

নিহতের বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর।

নিতাই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শরিফুল ইসলাম জানান, আসিফ তার মায়ের সাথে নানাবাড়ি গিয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার সকালে আসিফকে তার বাবা নিজ বাড়িতে নিয়ে আসে। পরে বেলা ১১টার দিকে তাকে বাড়িতে রেখে তার বাবা আসিফের নানাবাড়ি থেকে তার মাকে আনার জন্য যান। এ সময় আসিফ খেলাধুলা করছিল। খেলাধুলার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। দুপুরে জাল দিয়ে পুকুরে মাছ ধরার সময় স্থানীয়রা আসিফের লাশ দেখতে পায়। পরে তারা লাশ উদ্ধার করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।