বুড়িচংয়ে শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করা ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো: মুমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মো: ইব্রাহিম রনি। ময়নামতি থানা শাখার সভাপতি মো: যোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির অধ্যাপক মো: অহিদুর রহমান, শিবিরের সাবেক জেলা সভাপতি মো: সাইফুল আলম, সানাউল্লাহ রাসেল, অধ্যক্ষ আবদুল হান্নান, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর বুড়িচং পৌর আমির মো: তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও গৌরব। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১১ জন শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।