সরকার যুবসমাজের জন্য বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে : এমপি গোলাম রসুল

তৃণমূল পর্যায়ে তরুণদের খেলার সুযোগ করতে ইউনিয়ন পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগসহ অন্য খেলার মাঠগুলোতে সংস্কার কাজ চলছে।

Location :

Jashore
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করছেন এমপি গোলাম রসুল
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করছেন এমপি গোলাম রসুল |নয়া দিগন্ত

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কিশোর ও তরুণ প্রজন্মকে অতিরিক্ত মোবাইল ব্যবহার ও মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ক্রীড়ার উন্নয়ন ও শাররীক কর্মকাণ্ড বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার যুবসমাজকে এই ধরণের ক্ষতিকর আসক্তি থেকে দুরে রাখতে মাঠপর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও পরিকল্পনা হাতে নিয়েছে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোরের বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি গোলাম রসুল আরো বলেন, ‘তৃণমূল পর্যায়ে তরুণদের খেলার সুযোগ করতে ইউনিয়ন পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগসহ অন্য খেলার মাঠগুলোতে সংস্কার কাজ চলছে। যুবসমাজকে মাদকমুক্ত এবং সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সব অভিভাকদের উচিত তার সন্তানকে মাঠে গিয়ে খেলতে উৎসাহিত করা।’

বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান প্রমুখ।