চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
গ্রেফতার মো: ফারুক
গ্রেফতার মো: ফারুক |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামের পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো: ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার এসআই (তদন্ত) গুলজার আলম।

গ্রেফতার ফারুক উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের মতিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, ফারুক ধনিজকরাসহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক চুরি, ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত। ইতোপূর্বে তিনি বেশ কয়েকবার স্থানীয় জনতার হাতে আটকও হয়েছিলেন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন। এছাড়া তিনি এলাকাবাসীকে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। নারী সংক্রান্ত অপরাধেও জড়িত ছিলেন ফারুক।

চৌদ্দগ্রাম মডেল থানার এসআই (তদন্ত) গুলজার আলম বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ফারুককে গ্রেফতার করা হয়েছে।’