সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা বাড়ির বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রি বিশেশ্বর মাটিতে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু |প্রতীকী ছবি

সাভারে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে বিশেশ্বর (৪৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার কাতলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রি বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ জানায়, কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা বাড়ির বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রি বিশেশ্বর মাটিতে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কোনো রকম সেফটি ব্যবস্থা না রেখেই কাজ করছেন বাড়ির মালিক।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ব্লিল্ডিং আইন মেনে কাজ করলে দুর্ঘটনা কমে যাবে।