কেন্দুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মিলন মিয়ার কাছে ইমন মিয়া দুই হাজার টাকা পায়। তা নিয়ে বুধবার দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে মিলন মিয়া ইমন মিয়ার মাকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিলন মিয়াকে আঘাত করে।

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Kendua Upazilla
বেঁধে রাখা অভিযুক্ত ইমন মিয়া ও তার মাকে আটক করছে পুলিশ
বেঁধে রাখা অভিযুক্ত ইমন মিয়া ও তার মাকে আটক করছে পুলিশ |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ইমন মিয়া নামে আরেক যুবক।

বুধবার (৩ জুন) উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইমন মিয়া ও তার মাকে আটক করেছে পুলিশ।

নিহত মিলন মিয়া উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আমজাদ আলির ছেলে। অভিযুক্ত ইমন মিয়া প্রতিবেশী মমিন মিয়ার ছেলে।

জানা যায়, মিলন মিয়ার কাছে ইমন মিয়া দুই হাজার টাকা পায়। তা নিয়ে বুধবার দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে মিলন মিয়া ইমন মিয়ার মাকে মারপিট করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিলন মিয়াকে আঘাত করে। এতে মিলন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে জনতা আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, মিলন মিয়ার কাছে ইমন মিয়া দুই হাজার টাকা পেত। তা নিয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন মিয়া ও তার মাকে আটক করা হয়েছে।