বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে : আকতার হোসেন

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে : আকতার হোসেন
বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সংস্কারের বিরুদ্ধে : আকতার হোসেন |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে স্থানীয় বানিনগর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলে এতদিন সংস্কারের কাজ শেষ হয়ে যেত।’

তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই সংস্কার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতামত বড় নাকি জনগণের মতামত বড়? জনগণের মতামতই সবচেয়ে বড়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে গুরুত্ব দিচ্ছে না। তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করতে চায় এবং জনগণের রায়কে উপেক্ষা করেছে।’

আকতার হোসেন আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম চলাকালে বিএনপি দ্রুত নির্বাচন আদায় করে নিলেও ক্ষমতা গ্রহণের ছয় মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে।’

তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেয়ার কথা বলা হলেও এখন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।