সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী ও শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Sarail
সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে
সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।